সিলেটসোমবার , ২২ জুন ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

শাহজালাল মাজারের দানবাক্সে মিললো স্বর্ণসহ ১৭ লাখ টাকা

admin
জুন ২২, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
হযরত শাহজালালের (র.) মাজারের ডেকচি ও প্রশাসনের রাখা দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকার বেশি জমা হয়েছে। সোমবার (২২ জুন) সারাদিন ডেকচি ও দানবাক্সের টাকা গণনা শেষে এই তথ্য জানায় জেলা প্রশাসন।

তারা জানায়, গত বৃহস্পতিবার মাজার কর্তৃপক্ষের ডেকচি সিলগালা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯টি দানবাক্সও রাখা হয়েছিল। পঞ্চম দিন সোমবার জোহরের নামাজের পর ডেকচিগুলো খুলেন সিলেটের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

এরপর স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে টাকাগুলো গণনা শেষে দেখা যায় প্রায় সাড়ে ৪ দিনে ভক্ত অনুরাগীরা ডেকচিতে দান করেছেন ১৭ লাখ ৬৫ হাজার টাকা। সাথে ছিল ৭ আনা পরিমাণ সোনা।

এছাড়াও জেলা প্রশাসকের ব্যাপক প্রশংসা করে একটি চিঠিও ডেকচিতে পাওয়া গেছে।