সিলেটমঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

যেখানে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

admin
জুন ২৩, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
শাহজালাল (র.) মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে আরও ৫ লাখ টাকা দিয়েছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি সোমবার এই ফান্ডের সাথে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের ফান্ড থেকে জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব। তিনি বলেন, হযরত শাহজালাল (র.) এর নামে মাজারের সোনালী ব্যাংক হিসাবে ডিসি স্যার ১৭ লাখের সাথে আরো ৫ লাখ টাকা দিয়েছেন। এটা সহ বর্তমানে টাকার পরিমাণ ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ জন। এটা ওই সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্টেই জমা হইছে।