তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জালোরটেক ঘাগটিয়া এলাকা থেকে প্রকাশ্যে গাছ কাটার ও বালু লুটের অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
গত ১৮ জুন তাহিরপুর থানায় মামলাটি করেন জালোরটেক ঘাগটিয়া গ্রামের মৃত আফজল উদ্দিনের পুত্র মো: হুমায়ুন কবির ।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলে এলাকার রহিম উদ্দিন ওরফে কান্দা হাজী (৫০), পিতা: অজ্ঞাত, মোশা অসম (৪০), পিতা মৃত চাঁদ মিয়া, সুবেল (৩৫), পিতা: মৃত সামতুল মিয়া, তমিজ উদ্দিন (৪২), পিতা: মৃত পুত্র মিয়াং, আলিম (৩০), পিতা: রহিম উদ্দিন, জাহাঙ্গীর (৪৫), পিতা: অজ্ঞাত, রাহাজ (৪০), পিতা: মৃত পাট মিয়া, মনয় (৩৮), পিতাঃ সামছুদ্দোহা, সাজ্জাদ (২৮), পিতা: রহিম উদ্দিন, বিজয় (২৬), পিতা: রহিম উদ্দিন, গোলাম কাজি (৩৭), পিতা: মৃত মালেক মিয়া, মুরশেদ (৩৪), পিতা: সাজ মিয়া, মহিনুর (৩৭), পিতা: চান মিয়া, সামছুল আলম (৪৫), পিতা: চান মিয়া, রৌদ্ধ (২২), পিতা: রহিম উদ্দিন, সর্ব সাং। ঘাগটিয়া, ০৫নং বাদাঘাট ইউ/পি, থানা: তাহিরপুর, জেলা: সুনামগঞ্জ গং অজ্ঞাতনামা ১৫/২০ জন।
উল্লেখ্য, তাহিরপুর উপজেলার চালিয়ারঘাট জেল,এল,নং ৯০, প্রায় ৫ একর জায়গাজুড়ে বালু ও গাছ পালা ছিল। বিবাদীগরা রাতের আধারে গত ১৮ জুন ২০২৬ইং তারিখে নির্বিচারে গাছ কাটা ও বন উজাড়ের করে বালু উত্তলন করে বিক্রয় করছে। এই কারণে উক্ত ভূমি উপরে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এ বিষয় নিয়ে তাহিরপুর থানার একটি মামলা করলেও পুলিশ এখনো পর্যন্ত মামলাটি রেকট করেনি বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী হুমায়ুন কবির, আসামীগনের হুমকি ও দামকী, মিত্যা মামলার হয়রানির ভয়ে নিরাপত্তা চেয়ে মহা পুলিশ পরিদর্শক, সিলেট রেঞ্জের ডি.আই.জি ও সুনামগঞ্জ পুলিশ সুপার বরাবর অভিযোগ করা হয়েছে।
জানাযায়, বাদীর পিতা আফজল উদ্দিনের নামে তাহিরপুর উপজেলার চালিয়ারঘাট জেল,এল,নং ৯০, প্রায় ৫ একর ভূমি রেকট ভূক্ত হয়। উক্ত ভূমি রেকটের পর থেকে এলাকার ভূমি খেঁকোরা বালু মহালটির উপর নজর পড়ে এবং তা দখল করে নিতে নানা পায়তার চালিয়ে যাচ্ছে। এমনকি বাদী কোনা কিছু বলতে গেলে তাহাকে বিভিন্ন রকম হয়রানি শিকার হতে হবে হুমকি দেয়। এমকি খুন করে মেরে ফেলার ভয় দেখিয়ে তারা বালি উত্তলণ করে অন্যতে বিক্রয় করছে।
এ বিষয় তাহিরপুর থানায় ওসি সাথে যোগাযোগ তাহার মোবাইল ফোনে পাওয়া হয়নি।

