সিলেটবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

admin
জুলাই ২২, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে নির্বাচন কমিশনে আবেদন করে নিবন্ধন না পেয়ে দলটির মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট করেন।

রিটের পক্ষে ছিলেন দলটির চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. সেলিম মিয়া।

দলটির মহাসচিব জানান, দলটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠা করা হয়। ২০২৫ সালে নিবন্ধনের জন্য আবেদন করলে ২ ফেব্রুয়ারি নিবন্ধন দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। পরে বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে ২০২৫ সালেই রুল জারি করা হয়। আজকে রুলের ওপর রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে।