সিলেটবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আত্মগোপনে থাকা ১১ মামলার আসামি দেলোয়ার গ্রেফতার

admin
জুলাই ২৩, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজার প্রতিনিধি :
ছদ্মবেশে অভিযান চালিয়ে দোয়ারাবাজার সীমান্তের জিরো পয়েন্টে কুঁড়েঘর বানিয়ে আত্মগোপনে থাকা ১১ মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বিজিবির ওপর হামলা, হত্যা, মাদক ও চোরাচালানসহ ১১ মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে এভাবে বিভিন্ন স্থানে কৌশলে অবস্থান করছিলেন।

তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফুর ছেলে।

বুধবার (২২ জুলাই) গভীর রাতে ওই বিশেষ অভিযানে অংশ নেন দোয়ারাবাজার থানার এসআই তানজির আহমেদের নেতৃত্বে এএসআই আশরাফ খাঁন, আবু নাঈম ও আমির হোসেন সিকদারসহ পুলিশের একটি ফোর্স।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের একটি নির্জন স্থানে কুঁড়েঘর বানিয়ে আত্মগোপনে ছিল ১১ মামলার পলাতক আসামি দেলোয়ার। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের একটি চৌকস দল ছদ্মবেশে বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, আটক চিহ্নিত চোরাকারবারি দেলোয়ার ১১টি মামলার ৬টিতে পরোয়ানাভুক্ত পলাতক আসামি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।