সিলেটবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কানাইঘাটে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা

admin
জুলাই ৩০, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

কানাইঘাট প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বহুল আলোচিত পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটের কানাইঘাটে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ২টায় এনসিপির শীর্ষ নেতাদের কানাইঘাটে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা এসে পৌঁছাননি। এ বিষয়ে উপজেলা এনসিপির নেতৃবৃন্দ জানান, দুপুরে গোলাপগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার কারণে তাদের যাত্রা বিলম্বিত হয়েছে।

তারা জানান, আসরের নামাজের পর কানাইঘাটে পথসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে বিকেল ৩টার দিকে কানাইঘাট বাজারে ছাত্রদলের একটি মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে সতর্ক নজরদারি চালাচ্ছেন।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, “এনসিপির নেতাকর্মীরা কানাইঘাটে আসলে তাদের স্বাগত জানানো হবে। তবে তাদের ভাষ্য, “আমাদের নেতা তারেক রহমান ও আমাদের দলকে নিয়ে কেউ কটাক্ষ বা অবমাননাকর বক্তব্য দিলে আমরা তার উপযুক্ত জবাব দেব।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত কানাইঘাটের সার্বিক পরিস্থিতি টানটান উত্তেজনাপূর্ণ থাকলেও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।