সিলেটবুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

admin
আগস্ট ৫, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
সিলেটের ফেঞ্চুগঞ্জে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সুবেল মিয়া (২৯)। তিনি উপজেলার ছত্তিশ গ্রামের মৃত বাকু মিয়ার পুত্র।

স্থানীয়রা জানান, সকালে ৯ টার দিকে সুবেল মোটরসাইকেল চালিয়ে ফেরীঘাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফেঞ্চুগঞ্জ হাসপাতাল রোডের সামনে বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজি অটোরিকশার সংঘর্ষে সুবেল একটি পিলারের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

সুবেলের পরিবারের বরাত দিয়ে প্রতিবেশি শাহিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।