সিলেটরবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

admin
আগস্ট ৯, ২০২৬ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক :
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র দুটি নেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং বিএনপির নেতা রুহুল কবীর রিজভী।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার তপশিল প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে ১৩ আগস্ট। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

জমা পড়া মনোনয়নপত্র ১৬ আগস্ট সকাল ১০টা থেকে যাচাই করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের জন্য ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত সময় রাখা হয়েছে।
সবশেষে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ইসি জানিয়েছে, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুসরণ করে স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এ নির্বাচনের ভোটার তালিকাও এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে।