নিউজ ডেস্ক:
সিলেটে র্যাবের তাৎক্ষণিক অভিযানে চার যুবক আটক হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোলাপগঞ্জ উপজেলার বরায়া উত্তরভাগস্থ পাঁচমাইল বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বুধবার তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।
আটককৃতরা হলো- বরায়া উত্তরভাগের সিরাজুর রহমানের ছেলে জামিরুল রহমান (২৮), একই গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে জুবের আহমদ (৩৮), আবদুল শহিদের ছেলে সোয়েব আহমেদ (২৬) ও দাঁড়িপাতন গ্রামের আবদুল হান্নানের ছেলে রুহুল আমিন (৩০)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটের দিকে র্যাবের একটি দল শ্রীরামপুর বাইপাস এলাকায় অবস্থান করছিল। এসময় দলটি গোপন সূত্রে জানতে পারে পাঁচমাইল বাজারের একটি দোকানের ভেতর অনলাইন জুয়াড়িরা জুয়া খেলছে।
খবর পেয়ে র্যাবের দলটি তাৎক্ষণিক ওই দোকানে অভিযান চালায়। এসময় জুয়াড়িরা কৌশলে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। জুয়া খেলারত অবস্থায় চার যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে। আটকৃকতরা অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com