নিজস্ব প্রতিবেদক :
সিলেট বিভাগের হবিগঞ্জের চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতা মো: আব্দুল কাদিরকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও আদেশে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত জামাতা হলেন- চুনারুঘাট উপজেলার টেকারঘাট গ্রামের মৃত রেজ্জাক মিয়ার ছেলে মো. আব্দুল কাদির মিয়া (৫০)।
আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান যাবজ্জীবন কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আসামী কাদির মিয়ার স্ত্রী বীনা সরকার বিদেশ হতে টাকা পাঠানো নিয়ে শাশুড়ীর সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১২ সালের ৬ মার্চ দুপুরে চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামে শ্বশুর বাড়িতে রান্না ঘরে গিয়ে দা দিয়ে শাশুড়ী হাজেরা খাতুন ওরপে মুল্লুক চানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে মো. মনির সরকার বাদি হয়ে একমাত্র কাদির মিয়াকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। ২০১২ সালের ৮ মে পুলিশ তদন্ত শেষে আদালতে জার্জশীট প্রদান করেন। রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিচারক মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা কালে দন্ডপ্রাপ্ত আসামী আদালতে অনুপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. আফজাল হোসেন।
তিনি জানান, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং রাষ্ট্রপক্ষ এই ধরণের হত্যা মামলা পরিচালনায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com