সিলেটবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে ভাড়া বাসায় রাকিবের মৃত্যু

admin
আগস্ট ১৩, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমায় একটি বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই পর্বতপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের নাম রাকিব (২২)। সে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কালেঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে। বর্তমানে সে লাউয়াই পর্বতপুর এলাকার নাসির উদ্দিনের মালিকানাধীন একটি বাসায় ভাড়া থাকতো। সে লাউয়াই এলাকার কাউসার মিয়ার অটো রাইস মিলে শ্রমিকের কাজ করত।

পুলিশ জানায়, বুধবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই পর্বতপুর এলাকার একটি বাসা থেকে রাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। রাকিবের পরিবার দাবি করছে সে মানসিকভাবে অসুস্থ ছিল। এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান তিনি।’