নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে অভিযান দিয়ে ভারতীয় অবৈধ ‘নিভিয়া সফট’ ক্রিমসহ একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় ভারতীয় অবৈধ চোরাইপণ্য পরিবহণের দায়ে একটি পিকআপ আটক করা হয়।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর একদল পুলিশ সদস্য অভিযান দিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি জামাল আহমদ (২৬)। সে সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল এলাকার মৃত মুনাফর আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর একদল পুলিশ সদস্য কোতোয়ালী থানাধীন সোবহানীঘাটস্থ মেসার্স ওরিয়েন্টাল অটো ইঞ্জিঃ ওয়ার্কস এন্ড ট্রান্সপোর্ট-২ নামীয় ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় একটি টাটা পিকআপ গাড়ি যার (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৪২২১) আটক করেন। তখন গাড়ির ভেতরে তল্লাশী চালিয়ে ৪ টি প্লাষ্টিকের বস্তায় (২০০ মিলি) ৯শ’ পিস ভারতীয় অবৈধ ‘নিভিয়া সফট’ ক্রিম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। পরবর্তীতে ভারতীয় অবৈধ চোরাইপণ্য পরিবহণের দায়ে পিকআপটি আটক করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৬,তারিখ-২৩/০৮/২০২৬খ্রি. ধারা- The Special Powers Act, 1974 এর 25B(1)(b) রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com