নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) ধানাধীন সিলেট-তামাবিল সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে স্থানীয়রা এই লাশ দেখে পুলিশকে খবর দেন। বিকেল আনুমানিক ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
পুলিশ জানায়, সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) ধানাধীন খাদিমপাড়ার চামেলিভাগ এলাকায় সিলেট-তামাবিল সড়কের পাশে বুধবার (২৬ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেন শাহপরাণ (রহঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থয়ে গিয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com