নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কদমতলী ফল বাজার থেকে ১ জনকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জামিল আহমদ শাবেল (৩১)। তিনি গোয়াইনঘাট উপজেলার আসামপাড়ার লাকেরপাড় এলাকার আসাব আলীর ছেলে।
পুলিশ জানায়, সিলেটের কদমতলী ফল বাজারের গলির মুখে অভিযান চালিয়ে ৪২০ কেজি অবৈধ ভারতীয় আম ও ৫২ কেজি কিউই ফল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, অবৈধ বিদেশী ফল রাখার অপরাধে আটক ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২১ , তাং-২৬/০৮/২০২৬খ্রি. ধারা-The Special Powers Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com