সিলেটশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

যে অপরাধে নাহিদকে ধরল সিলেট র‍্যাব

admin
আগস্ট ২৯, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়া থেকে ১ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৯)। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি দেওয়ান নাহিদ হাসান কালু (৩৭)। তিনি গাজীপুরের কালিগঞ্জ থানার উত্তর ভাদার্তী এলাকার কামাল উদ্দিন দেওয়ানের ছেলে।

র‍্যাব জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আনসার ভিডিপি ক্যাম্পের পাশের রাস্তায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।