সিলেটবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে লাভের লোভে র‍্যাবের কাছে ধরা পড়লেন যুবক

admin
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৯) অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে সিলেটের লাক্কাতুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি এয়ারপোর্ট থানার লাক্কাতুরা চা বাগানের মৃত খোকা বিশ্বাসের ছেলে রনেল বিশ্বাস (২২)।

র‍্যাব জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজাবাড়ি কিশোর সংঘের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এসময় আটক ব্যক্তিকে তল্লাশী করে তার হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত ০১ টি স্মার্ট মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, night teer, shillong night teer result chart, juwai teerসহ অন্যান্য আরো অনেক অ্যাপস্- এর মাধ্যমে অনলাইনে জুয়া খেলার জন্য স্থানীয় বাসিন্দাদের উৎসাহিত করত। তার নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেটের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’