সিলেটসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

দুর্দান্ত প্রত্যাবর্তনে চেলসিকে হারিয়ে ডার্বির রাজত্ব আর্সেনালের

admin
সেপ্টেম্বর ৭, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ডিজিটাল ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে মাঠে নেমেছিল আর্সেনাল। হাইভোল্টেজ ম্যাচে শুরুতেই এগিয়ে যায় চেলসি। তবে ঘুরে দাঁড়িয়ে লন্ডন ডার্বিতে ২-১ গোলের জয় তুলে নিয়েছে আর্সেনাল। ফলে নতুন মৌসুমে প্রথম হারের তেঁতো স্বাদ পেয়েছে চেলসি।

রোববার (৬ সেপ্টেম্বর) এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের মাত্র দুই মিনিটেই রজার্সের দারুণ গোলে এগিয়ে যায় চেলসি। এরপর ১১ মিনিটে রিকার্ডো ক্যালাফিওরি আর্সেনালের হয়ে সমতা ফেরালেও ভিএআরে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।

তবে সমতার জন্য বেশি অপেক্ষা করতে হয়নি আর্সেনালকে। ম্যাচের ২১ মিনিটে বক্সের প্রান্ত থেকে দারুণ ফিনিশিংয়ে সাবেক চেলসি তারকা কাই হ্যাভার্টজ দলকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন ওডেগার্ড। ডি-বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে আর্সেনাল অধিনায়ক বল জালে পাঠান। ম্যাচের বাকি সময়ে উভয় দল আক্রমণে গেলেও কেউ আর স্কোরলাইনে (২-১) পরিবর্তন আনতে পারেনি।

২ মিনিটে এগিয়ে যাওয়া চেলসিকে হারাল আর্সেনাল
চেলসিকে হারিয়ে তিন ম্যাচের তিনটিতেই জিতে আর্সেনালের শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ থাকলো। একইসঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমান (৯ পয়েন্ট করে) অবস্থানে উঠে এসেছে তারা।

এমন দুর্দান্ত জয়ের পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দল যেভাবে খেলেছে ও লড়াই করেছে, তা দেখাটা ছিল আনন্দের। আমরা যে পরিমাণ আক্রমণাত্মক হুমকি তৈরি করেছি, ব্যক্তিগতভাবেও দারুণ কিছু পারফরম্যান্স ছিল। স্টেডিয়ামের ভেতরের পরিবেশটাও ছিল দেখার মতো।’