নিউজ ডেক্স:
দেশে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি সিলেটের কানাইঘাটে বলে জানা গেছে। এদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন উপজলার গাছবাড়ি এলাকার দুই ভাই করিম উদ্দিন ও খালেদ মিয়া। বাকী দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, দেশে আসার জন্য সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দায় যাওয়ার পথে বিমানবন্দরগামী প্রবাসীদের বহনকারী একটি ট্যাক্সি দুর্ঘটনায় পড়ে। এতে গাড়িতে থাকা চালকসহ ৪ জন নিহত হন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com