নিউজ ডেক্স:
জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় জাতিকে একটি মানসম্মত স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।’
আজ বুধবার ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারির সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন শেষে তিনি এ প্রতিশ্রুতি জানান। রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়।
জাতীয় নির্বাচনের মাধ্যমে ইসি জনগণের কাছে হারানো আচ্ছা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বলে দাবি করেন সিইসি। তিনি বলেন, ‘ইসি ও প্রশাসনিক সংস্থাগুলোর প্রতি জনগণের আস্থা অনেকটাই ফিরে এসেছে।
মাঠ পর্যায়ের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রশাসনের প্রস্তুতি ত্বরান্বিত করতে কাজ চলছে।’
প্রতিটি কাজের মূল মাপকাঠি হলো তার সাফল্য বা ফলাফল। জাতীয় নির্বাচনে প্রশাসনিক সংস্থাগুলো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন সিইসি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘জনগণের যে আস্থার সংকট তৈরি হয়েছিল, তা বহুলাংশে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। একই উচ্চ মানদণ্ড বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচন সফল করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com