সিলেটবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

নতুন যে দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া

admin
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক:
জাতীয় সংসদে আরও একটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সরকারি দলের সংসদ সদস্য রেজা কিবরিয়াকে (হবিগঞ্জ-১) সভাপতি করে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে বর্তমান সংসদে গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়াল ৪৬টি।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে একটি নতুন কমিটি গঠনের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি বিদ্যমান স্থায়ী কমিটি সদস্য পরিবর্তনের মাধ্যমে পুনর্গঠন করা হয়।

চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদে কমিটি গঠন ও দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সংসদ সদস্যরা প্রস্তাবগুলো অনুমোদন করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটি এবং বিষয়ভিত্তিক ১১টি কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মঙ্গলবার পাঁচটি কমিটি গঠন করা হয়েছিল।

বুধবার অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি গঠনের ফলে এ পর্যন্ত গঠিত কমিটির সংখ্যা ৪৬টিতে পৌঁছেছে।