নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন রাজাঘাট এলাকা থেকে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- হরিণছড়া চা বাগানের স্টাফ লাইনের জলিল মিয়ার ছেলে জমির মিয়া (৩০), মৃত জয়নাল মিয়ার ছেলে মো. নুর হোসেন (২৯) ও গারো লাইনের মৃত মতিন মিয়ার ছেলে জিলু মিয়া (২৭)।
পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গলের রাজাঘাট হরিণছড়া চা বাগানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। এ সময় ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজসে বিক্রয়ের উদ্দেশ্যে উদ্ধারকৃত বিদেশি মদ নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করে।
শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

