সিলেটবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে অভিযানে যা আ ট ক করল পুলিশ

admin
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এসএমপির মিডিয়া শাখা জানায়, ওই সময়ের মধ্যে আটককৃতদের মধ্যে ছিলেন নিয়মিত মামলার আসামি-পরোয়ানাভুক্ত আসামি। এ সময় ভারতীয় ১৫টি কম্বল, ৩৯০ প্যাকেট ফুচকা, ২ হাজার ৮৮০ পিস মেহেদি ও ৭ হাজার ৬০২ পিস চকলেট উদ্ধার করা হয়।

এসএমপির ট্রাফিক বিভাগও একই সময়ে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৬১টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৯টি যানবাহন আটক করা হয়েছে। এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।