সিলেটশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে যে ভাইরাসে মিললো দুই প্রা ণ হা নি র খবর

admin
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেট বিভাগে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৫৬৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬১ জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হামের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিলেট বিভাগে হাসপাতালে বর্তমানে মোট ৫৮৯ জন সন্দেহজনক রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২২৫ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৭২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১২ জন ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন রোগী ভর্তি আছেন।

বিভাগের অন্যান্য হাসপাতালের মধ্যে সর্বোচ্চ ৭৭ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৯ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে গোলাপগঞ্জে ৮ জন, বিয়ানীবাজারে ৫ জন, কোম্পানীগঞ্জ ও বিশ্বনাথে ৩ জন করে, গোয়াইনঘাট ও ফেঞ্চুগঞ্জে ২ জন করে এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৫৩ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৮৫ জন সিলেট জেলায় এবং ৩৫৭ জন সুনামগঞ্জ জেলায় শনাক্ত হয়েছেন। এছাড়া মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন হাম রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে হবিগঞ্জের দুজন রুবেলা রোগে আক্রান্ত।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে বিভাগে নতুন করে আরও ১৬১ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন এবং রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন নতুন রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।