সিলেটসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জৈন্তাপুরে রাংপানি নদীতে প্রশাসনের অভিযান, ধ্বং স ২৭ নৌকা

admin
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদী ও ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২৭টি নৌকা ধ্বংস করা হয়েছে। এসব নৌকার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিজিবি ও পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।

অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সময়ে অবৈধভাবে উত্তোলন করা ৯ হাজার ১৭ ঘনফুট বালু জব্দ করে স্পট নিলাম দেওয়া হয়েছে।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২৭টি নৌকা ধ্বংস করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নদী ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অভিযানকালে উপস্থিত সাংবাদিকসহ স্থানীয়দেরও অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরত রাখতে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়।