নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ১০দিন পরও খোঁজ মিলেনি মাদরাসা ছাত্রী ফাবিয়া তাবাসসুম মীম (১০) এর। ফলে নিখোজ মীমকে না পেয়ে উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটতে পরিবারের।
যদিও নিখোজের ১০ দিন পেরিয়ে গেলেও স্থানীয় থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মীম বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোয়াজ আলী মিয়ার কন্যা। সে স্থানীয় দারুল হিকমাহ তালীমুল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে মাদ্রাসায় যায় মীম। মাদ্রাসা ছুটি হলে অন্যরা বাড়ি ফিরলেও সে ফেরেনি। পরে মদ্রাসায় গিয়ে তার বই-খাতা ও ব্যাগ পাওয়া গেলেও মীমের সন্ধান মেলেনি।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ এবং স্থানীয়ভাবে মাইকিংও করা হয়েছে। মীমের সন্ধানে মানববন্ধনও করেছেন স্থানীয়রা। এদিকে ১০ দিনেও মীমের সন্ধান না পাওয়ায় পুলিশী তৎপরতা আরো জোরদারের দাবী পরিবারসহ স্থানীয়দের।
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান- মীমের নিখোঁজের ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কাজ করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com