সিলেটমঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটের এয়ারপোর্ট থেকে মা- ছেলে আ ট ক

admin
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকা থেকে নুরজাহান বেগম (৬৩) ও তার ছেলে মামুন আহমদকে (৩৮) আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

তারা জানায়, সোমবার সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়শালা বাইপাসের ফরিদাবাদ আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। নুরজাহান বেগম (৬৩) হবিগঞ্জের মাধবপুর থানার সিদ্দুপুর এলাকার মৃত শফু মিয়ার স্ত্রী ও মৃত মোখলেছ মিয়ার মেয়ে।

তারা বর্তমানে ফরিদাবাদের হাজীর বাসার ভাড়াটিয়া।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।