সিলেটমঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

গাড়ি ও মোটরসাইকেল মালিকদের সুখবর, দুঃসংবাদ চালকদের

admin
অক্টোবর ৬, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক:
মোটরসাইকেল ও গাড়ির মালিক-চালকদের জন্য বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়ানো হয়েছে।

বিআরটিএর সাম্প্রতিক জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে মোটরযান মালিক ও চালকরা বকেয়া কাগজপত্র হালনাগাদ করে নেওয়ার বিশেষ সুযোগ পাচ্ছেন। নির্ধারিত এই সময়ের মধ্যে অতিরিক্ত কোনো জরিমানা ছাড়াই শুধু মূল কর ও প্রযোজ্য ফি জমা দিয়ে ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা যাবে।সংবাদ পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেল বা গাড়ি বিক্রির পর নতুন মালিকের নামে মালিকানা পরিবর্তন না করলে পুরনো মালিককে বড় ধরনের আইনি ও আর্থিক বিপদে পড়তে হতে পারে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। মালিকানা বদল না হলে অগ্রিম আয়কর, অতিরিক্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের মতো আর্থিক দায় পুরনো মালিককেই বহন করতে হয়। তবে ভোগান্তি কমাতে বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে এখন ঘরে বসেই অনলাইনে মালিকানা পরিবর্তনের আবেদন ও ফি পরিশোধের সুবিধা চালু রেখেছে।

ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কাটার ব্যবস্থা
সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সে দোষসূচক পয়েন্ট কাটার বিধানও কার্যকর রয়েছে। আইন অনুযায়ী প্রতিটি লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি লাইসেন্স থেকে পয়েন্ট কেটে নেওয়া হয়। তাই যেকোনো ধরনের আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে গাড়ি বা মোটরসাইকেলের কাগজপত্র, লাইসেন্স এবং মালিকানা সংক্রান্ত তথ্য দ্রুত হালনাগাদ করার পরামর্শ দিয়েছে বিআরটিএ।