নিজস্ব প্রতিবেদক :
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, পান্থুমাই, বিছনাকান্দি, সংগ্রাম ও সোনারহাট বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করা হয়।
আটক মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও মহিষ, ফুচকা, ফল, বাসমতি চাল, টমেটো, কসমেটিকস, চকলেট ও জিরা। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com