সিলেটবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, খেলা যেভাবে দেখা যাবে

admin
অক্টোবর ৭, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনার জার্সিতে শেষ বারের মতো মাঠ মাতাতে নামছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন খুদে জাদুকরের শেষ ম্যাচ দেখার জন্য অপেক্ষায় অনেকে। অবশ্য বাংলাদেশ থেকে ম্যাচটি দেখার জন্য সহজ কোনও উপায় নেই।

কারণ দেশের টিভি চ্যানেলে খেলাটি সম্প্রচার করা হবে না। তবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ (zee5) এ সাবস্ক্রিপশন কিনে ম্যাচটি দেখা যাবে। একইভাবে ইউনাইট-৮ স্পোর্টস-১ এবং ইউনাইট৮ স্পোর্টস-১ এইচডিতে সাবস্ক্রিপশন কিনে ম্যাচটি দেখা যাবে।

এছাড়া বেইন স্পোর্টস কিংবা আমাজন প্রাইম ভিডিও ম্যাচটির কাভারেজ দেবে। তবে অঞ্চল ভেদে ও ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএন) প্রাপ্যতার ভিত্তিতে দেখা যেতে পারে মেসির শেষ ম্যাচ।

বেনিনের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বুধবার ভোর ৫টায়।