নিজস্ব প্রতিবেদক :
সিলেটে রাস্তা পারের চেষ্টা করছিল একটি ১২ ফুট লম্বা অজগর। পরে সেটিকে উদ্ধার করে টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাপটি উদ্ধারের পর অবমুক্ত করা হয়।
জানা গেছে, শনিবার সন্ধ্যার পর যুব উন্নয়ন কেন্দ্রের পাশের ঝোপঝাড়ে অজগরটি দেখতে পান স্থানীয়রা। সাপটি রাস্তা পারের চেষ্টা করছিল।
খবর পেয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়- সিকৃবির প্রাণিকল্যাণ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংগঠন প্রাধিকারের জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে আটক করে।
প্রাধিকারের সদস্য বাদশা ফাহাদ জানান, অজগরটি প্রায় ১২ ফুট লম্বা এবং সম্পূর্ণ সুস্থ। পরে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে আমরা সাপটিকে টিলাগড় ইকো পার্কের গভীর বনে অবমুক্ত করেছি।
অজগর বা অন্য কোনো বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা প্রাধিকারের সঙ্গে যোগাযোগের অনুরোধও জানিয়েছেন বাদশা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com