গোলাপগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোলাপগঞ্জ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এ বছর গোলাপগঞ্জের ৬৩টি মন্ডপে পূজা উদযাপন করা হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মূহ. হিরণ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহমদ, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসাইন, গোলাপগঞ্জ মডেল থানার এসআই মিলন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র পাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবিন্দ্র চন্দ্র রায়, গোলাপগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আকরামুল ইসলাম ও আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তার জন্য আইপি ক্যামেরা থাকতে হবে। তাছাড়া আনসারের পাশাপাশি নিজস্ব সেচ্ছাসেবী রাখতে হবে। পূজা চলাকালীন সময়ে কেন অবস্থায় আতশবাজি করা যাবেনা। এবং সব ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে।'
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com