স্পোর্টস ডেস্ক :
শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখার পর নিষেধাজ্ঞার মেয়াদ জানার অপেক্ষা করছেন ভিনিসিয়ুস জুনিয়র। এদিকে মাঠের বাইরে রিয়াল মাদ্রিদ তারকার ব্যক্তিগত জীবনেও চলছে অস্থিরতা।
ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগায় ১-০ গোলে জেতার ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার কারণে ২৫ অক্টোবর বার্সার বিপক্ষে এল ক্লাসিকোতেও নিষিদ্ধ থাকতে পারেন ভিনিসিয়ুস। ফ্রান্সের আরএমসি নেটওয়ার্ক-এর দাবি, এমন অনিশ্চয়তার মধ্যেই প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে।
ইনস্টাগ্রামে ৫৬ মিলিয়ন ফলোয়ারের অধিকারী এই ইনফ্লুয়েন্সারের প্রেস অফিসের দেওয়া এক বিবৃতিতে ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে, ‘কোনো মতবিরোধ বা তর্ক নয়। শুধুই মৌন সম্মতির মাধ্যমে শেষ হয়েছে তাদের সম্পর্ক।’ ভিনিসিয়ুস কিংবা ফনসেকা, কেউই এই খবর নিয়ে মন্তব্য করেননি।
২০২৫ সালের অক্টোবর থেকে ভিনিসিয়ুস ও ফনসেকাকে নিয়ে ব্রাজিল ও স্পেনে কথা চলছে। মে মাসেও একবার তাদের বিচ্ছেদ হয়েছিল। জুলাইয়ে আবার তার একসঙ্গে হন। তারপর বেশ কয়েকবার প্রকাশ্যে দেখা গেছে এই জুটিকে। মধ্য সেপ্টেম্বরে তাদেরকে স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে হাত ধরে থাকা অবস্থায় দেখা গিয়েছিল।
এদিকে মাঠের মধ্যেও সংকটে ভিনিসিয়ুস। চলতি মৌসুমে প্রথমবার তাকে বেঞ্চে বসে থাকতে হয়েছিল। মাঠে নেমে কয়েক সেকেন্ডের মধ্যে হিরো থেকে ভিলেন হয়ে যান। ৭০ মিনিটে তিনি গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেছেন বলে ভেবেছিলেন। কিন্তু গোল বিল্ডআপের সময় কানাডার নাথান সালিবার চুল টেনে ধরার কারণে তাকে মাঠ ছাড়তে হয়। কোচ হোসে মরিনিও রেফারির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও যাননি তিনি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com