ডিজিটাল ডেস্ক:
২০১১ সালে মুক্তি পাওয়া বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন গল্প নিয়ে তৈরি হবে ‘দ্য ডার্টি পিকচার ২’। তবে সিনেমাটির অভিনয়শিল্পী ও পরিচালক কে হবেন, তা এখনো জানাননি তিনি।
সম্প্রতি এক পডকাস্টে একতা কাপুর বলেন, বড় পরিসরে সিনেমাটির সিকুয়েল নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। প্রথম সিনেমায় দক্ষিণি অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত গল্প তুলে ধরা হয়েছিল। নিজের যৌনতার প্রকাশ ঘটানোর কারণে সমালোচনার মুখে পড়া এক নারীর গল্প দেখানো হয়েছিল সেখানে।
একতা বলেন, চরিত্রটিকে তিনি কখনো ভুক্তভোগী হিসেবে দেখাননি। বরং নিজের যৌনতাকে উদ্যাপন করা একজন নারী হিসেবেই তুলে ধরেছিলেন। তার মতে, এ কারণেই সিনেমাটি দর্শকের কাছে এতটা সফল হয়েছিল।
নতুন সিনেমাটিও কোনো আলোচিত নারীর জীবন অবলম্বনে তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন একতা। তবে সেই নারীর পরিচয় কিংবা সিকুয়েলে কারা অভিনয় করবেন, তা নিয়ে এখনই কিছু বলতে চাননি তিনি। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
মিলান লুথরিয়া পরিচালিত ‘দ্য ডার্টি পিকচার’ মুক্তি পায় ২০১১ সালে। সিনেমাটিতে সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। তার অভিনয় প্রশংসিত হয় এবং সেরা অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর।
সিকুয়েলে বিদ্যা বালান ফিরবেন কি না, তা নিয়েও আলোচনা চলছে। এর আগে এক সাক্ষাৎকারে সিনেমাটিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। বিদ্যা বলেছিলেন, এমন প্রস্তাব পেলে তিনি সানন্দে রাজি হবেন। তার মতে, এটি দারুণ অভিজ্ঞতা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com