নিজস্ব প্রতিবেদক:
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক (৫০)। তিনি বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে লাখাই উপজেলার মোড়াকরি গ্রাম থেকে মোটর সাইকেলযোগে শশুর বাড়ি অলিপুর এলাকার উদ্দেশ্যে রওয়ানা দেন আব্দুল খালেক। পথিমধ্যে মহাসড়কের অলিপুর এলাকার কাছাকাছি পৌঁছালে একটি দ্রতগামী ট্রাক তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইমরুল সাহেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com