স্টাফ রিপোর্টার:
স্বামীকে সহযোগী হিসেবে নিয়ে 'হানি ট্র্যাপ'- এর খেলায় মেতেছিলেন এক নারী। যুবকদের প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপণ দাবি করতেন তিনি। তবে শেষমেশ ডিবি পুলিশের কাছে সেই নারীসহ ৩ জন আটক হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে পাবনার সদর থানার শ্রীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোছা. পলি খাতুন, তার স্বামী মো. জামাল হোসেন (৪৩) এবং তাদের সহযোগী মো. উকিল সর্দার (৪৩)। তারা পাবনার সদর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে পাবনা সদরের বাসিন্দা মো. কারিবুর মোবাইল ফোন মেরামত করতে বাড়ি থেকে জেলা শহরের দিকে রওনা হন। পরে দুপুর ১টার দিকে কারিবুর তার ছেলেকে ফোনে জানান, পাবনা শহরের শাপলা প্লাস্টিক মোড় এলাকায় কয়েকজন তাকে আটকে রেখেছে এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এরপর স্বজনরা কোনো উপায় না পেয়ে তাৎক্ষণিক পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ডিবির একটি দল তথ্যপ্রযুক্তি এবং গোপন খবর পেয়ে শ্রীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
সেখান থেকে অপহৃত কারিবুরকে উদ্ধারসহ দুজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী পলি খাতুনকে আটক করে পুলিশ। এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং অপরাধে ব্যবহৃত একটি অটোরিকশাসহ টাকা জব্দ করা হয়।
পাবনা জেলা গোয়েন্দা শাখার ওসি আব্দুস সালাম জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com