নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর সুরমা পয়েন্ট ও বন্দরবাজার এলাকা থেকে দুই দুর্ধর্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জের বাহুবল থানার ভবানীপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আশিকুর রহমান টিপু (৪১)। তিনি বর্তমানে নগরীর কোতোয়ালী মডেল থানার বাগবাড়ী নরসিংটিলা এলাকার বাসিন্দা।
অপরজন হলেন সুনামগঞ্জের দিরাই থানার দৌলতপুর গ্রামের মো. আনিছ মিয়ার ছেলে শরিফ আহমদ (৩৪)। বর্তমানে তিনি শাহপরান থানার বিএডিসি মীর মহল্লার মানিক মিয়ার কলোনীর বাসিন্দা।
পুলিশ জানায় রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একদল সদস্য সুরমা পয়েন্ট থেকে টিপুকে গ্রেপ্তার করে। তিনি একটি হত্যা, দ্রুত বিচার আইনে দায়েরকৃত ১টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত ১টি ৩টি চুরির মামলার আসামি।
একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে বন্দরবাজার এলাকা থেকে পেশাদার পকেটমার ও চোর শরীফকেও গ্রেপ্তার করা হয়। তিনি বিভিন্ন থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত দুটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত ২টি মামলার আসামি।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com