প্রেস বিজ্ঞপ্তি :
সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথরে পাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে কালের কণ্ঠ-এর সাংবাদিক কবির আহমদের ওপর সন্ত্রাসী হামলার মালার প্রধান আসামি শুক্কুর আলীকে (৩৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্কুর আলী সিলেটের জালালাবাদ থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ময়না মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বেলা তিনটার দিকে তাকে আদালত থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান বলেন, ‘পুলিশ আসামি ধরতে টালবাহান করেছে। আজকে মূল আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারগারে পাঠিয়েছেন। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার হবে আশা করি।’
সাদাপাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে গত ৭ আগস্ট সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদের উপর বর্বরোচিত হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় কবির আহমদের সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল ফোন ও তথ্যপ্রমাণ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি অপহরণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা।
আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে কালের কণ্ঠ সিলেটের মাল্টিমিডিয়া ইনচার্জ কবির আহমদ বলেন, ‘অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com