কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘ তিন মাসের চেষ্টার পর অবশেষে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ।গতকাল ৭ নভেম্বর, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের সীমান্তবর্তী তুরং গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তির নাম মনির মিয়া (৩৫)। তিনি ওই গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওছমান গনির নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই দেলোয়ার হোসেন, এএসআই জাকির হোসেন, এএসআই ছানউল্লাহ, এসআই অলিউল্লাহসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, মনির মিয়ার নামে থানায় ৪টি ওয়ারেন্টসহ মোট ৫টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
অভিযান প্রসঙ্গে ওসি মো. ওছমান গনি বলেন, “আমি এই থানায় যোগদান করেছি তিন মাস হয়েছে। তখন থেকেই তাকে গ্রেফতারের চেষ্টা করে আসছি। তার বাড়ি সীমান্তবর্তী হওয়ায় প্রায় সময় সে পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করত।”
আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com