নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাটে অপহরণ মামলায় তিন আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এছাড়া মামলার বিচার চলাকালে অপর এক আসামির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেলা ও দায়রা জজ ফাতিমা ইমরোজ ক্ষণিকা এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গাজী মিয়া, জাহান মিয়া ও মজনু মিয়া। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি আব্দুল মান্নানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালতের পেশকার জিয়াউল হক জানান, ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি ভিকটিমকে অপহরণের ঘটনায় তার পিতা আমিরুল হুদা চৌধুরী চুনারুঘাট থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অপহরণের ঘটনা প্রমাণিত হওয়ায় তিন আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড প্রদান করেন। তবে; মামলায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com