নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে স্পেশাপ রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে এসআরবির গণমাধ্যম শাখা থেকে বিষয়টি জানানো হয়েছে। গ্রেফতার গেদু মিয়া (৫০)। তিনি সরাইলের বেড়তলা এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
এসআরবি জানায়, গত ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার ধর্মতলী এলাকা থেকে ভুক্তভোগী নাতনি তার নানা বাড়ি বেড়াতে যায়। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা শরীরে আঘাত ও শারীরিক নির্যাতনের নানা চিহ্ন দেখতে পান। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীর মায়ের ধারণা, গত ১৭ থেকে ১৮ অক্টোবরের মধ্যে শিশুটির নানা ও মামলার একমাত্র আসামি গেদু মিয়া তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে গেদু মিয়াকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com