সিলেটবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে জব্দ সাড়ে ১৭ লাখ টাকার বুঙ্গার মাল

admin
নভেম্বর ১১, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ১৯ ব্যাটালিয়নের একদল সদস্য অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, ১৯ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ী বিওপির একদল সদস্য জৈন্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯৬ বিড়া ভারতীয় পান জব্দ করে যার সিজার মূল্য ধরা হয়েছে ৩৮ হাজার ৪০০ টাকা।

ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুরইঘাট বিওপির একদল সদস্য বাদশাবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০৮০ কেজি ভারতীয় জিরা, ৩০ পিস শাড়ী, ১৪টি কম্বল এবং ৮০ বিড়া পান জব্দ করতে সক্ষম হয় যার সিজার মূল্য ধরা হয়েছে ১৭ লাখ ২০ হাজার টাকা।

জব্দকৃত পণ্যের ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি ১৯ ব্যাটালিয়ন (জকিগঞ্জ)।