সিলেটরবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আওয়ামী লীগ নেতা যুবরাজ গ্রেপ্তার

admin
নভেম্বর ১৫, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
কার্যক্রম নিষিদ্ধ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যুবরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের পোষ্টকামুরী পূর্বপাড়া রেললাইন ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গোলাম রাব্বানী যুবরাজ ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আব্দুস ছবুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মির্জাপুরের সোহাগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন গোপালপুর উপজেলার নলিন বাজার এলাকার বাসিন্দা এবং মনিরুজ্জামান খান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ইমন (১৮)।

পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট তিনি মারা যান।

এ ঘটনায় নিহত ইমনের ভাই সুমন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। ওই মামলায় আদালতের বিচারক গোলাম রাব্বানী যুবরাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সকালে পোষ্টকামুরী পূর্বপাড়া এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গোলাম রাব্বানী যুবরাজকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।