নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার অভিযানে অবৈধ ভারতীয় পণ্যসহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে সিলেট-তামাবিল সড়কের পরগনা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক মো. বাবল খান (৩৫)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট থানার নয়ানী এলাকার মো. হানিফ খানের ছেলে। অন্যজন তাওহিদুল ইসলাম (১৯)। তিনি নোয়াখালী সদরের আন্ডারচর গ্রামের ওমর ফারুকের ছেলে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সিলেট-তামাবিল সড়কের পরগনা বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান (রেজি. নং- ঢাকা মেট্রো-ট-২০-০১২৪) তল্লাশি করে ৩৫১ পিস ভারতীয় কম্বল, ৩৪ বস্তা ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৬২ হাজার ৪'শ টাকা।
এসএমপির মিডিয়া কর্মকর্তা (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com