সিলেটমঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী গ্যাং

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ১০, ২০২৩ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং কয়েক ঘণ্টার জন্য ঢাকায় যাত্রাবিরতি করেছেন। সোমবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

২টা ৭ মিনিটে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে দুই পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়ের পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বৈঠকে বসেন তারা।

চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য ঢাকার বিমানবন্দরে নেমেছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, যাত্রাবিরতি হলেও প্রথমবারের মতো ঢাকায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা। আশা করা হচ্ছে, সংক্ষিপ্ত সময়ে উভয়পক্ষ দ্বিপাক্ষিকসহ বহুপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে।

ইথিওপিয়াসহ আফ্রিকার পাঁচ দেশ সফরে যাচ্ছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী। সেই সফরে যাত্রাবিরতি করতে ঢাকায় সংক্ষিপ্ত সফর সেরে ফেলছেন গ্যাং।

সদ্য শেষ হওয়া বছরের দুই দিন আগে চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান গ্যাং। দায়িত্ব পাওয়ার পর আফ্রিকায় প্রথম বিদেশ সফরে যাচ্ছেন গ্যাং।

সবশেষ গত বছরের আগস্টে ঢাকা সফর করেছিলেন চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।