সিলেটসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ঢাকা থেকে প্রতিদিন ৬ বার সিলেট যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

দৈনিক সিলেট কন্ঠ
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
যাত্রীদের অতিরিক্ত চাহিদার কারণে প্রথমবারের মতো ঢাকা থেকে সিলেটে প্রতিদিন ৬টি ফ্লাইট পরিচালনা করছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের সময় চাহিদার ভিন্নতার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সিলেটে ৬টি ফ্লাইটের সময়সূচী ঘোষণা করেছে। এর মধ্যে সকাল ৭টা ৩০ মিনিট, ১০টা ৪৫ মিনিট, দুপুর ১টা ৩৫ মিনিট, দুপুর ৩টা, সন্ধ্যা ৭টা ১৫ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। এছাড়াও সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টা ৫০ মিনিট, দুপুর ১২ টা ০৫ মিনিট, দুপুর ২টা ৫৫ মিনিট, বিকাল ৪টা ২০ মিনিট, রাত ৮টা ৩৫ মিনিট ও রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে আসবে।

ইউএস-বাংলা জানায়, সিলেটের পর্যটনকে আকর্ষণীয় করার উদ্দেশ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স সবসময়ই সময়োপযোগী ফ্লাইটসূচী প্রদান করেছে। ইউএস-বাংলাই প্রথম সিলেটে সান্ধ্যকালীন ফ্লাইট সূচনা করে। এছাড়া ঢাকা থেকে সিলেটে ডে-রিটার্ণ ফ্লাইট থাকায় যাত্রীদের কাছে ইউএস-বাংলা এয়ারলাইন্স আস্থার প্রতীক হয়ে উঠছে।

টিকেট সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন ১৩৬০৫ অথবা ১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে ফোন দিতে বলেছে ইউএস-বাংলা।