সিলেটরবিবার , ২ এপ্রিল ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আতিয়া আনিসার নতুন ১০ গান

admin
এপ্রিল ২, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:
ঈদ উপলক্ষ্যে নতুন দশটি গান তৈরি করছেন এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আতিয়া আনিসা। তবে কবে কোন গানটি প্রকাশ করবেন সেটা এখনও ঠিক করেননি।

তিনি জানিয়েছেন, এরইমধ্যে দশটি গানেরই রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন।

গানগুলোর সুর করেছেন ইমন সাহা, মুহিন খান, আহম্মেদ হুমায়ুন, জাহিদ নীরব, মিলন মাহমুদ’সহ আরো কয়েকজন। লিখেছেন আহমেদ রিজভী, এম এ আলম শুভ’সহ আরো কয়েকজন গীতিকার। নতুন গান প্রসঙ্গে আতিয়া আনিসা বলেন, ‘প্রত্যেক গানের গীতিকার, সুরকারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।

প্রতিটি গানই অনেক মনোযোগ দিয়ে গাইবার চেষ্টা করেছি। গানগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ এদিকে আজ এ সংগতিশিল্পীর জন্মদিন। দিনটি তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন।