সিলেটবৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বাংলাদেশ-ভারত ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি

admin
অক্টোবর ১৯, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বৃষ্টির শঙ্কা রয়েছে।

চলতি বিশ্বকাপের কয়েকটি প্রস্তুতি ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি। সর্বশেষ মঙ্গলবার ধর্মশালাতে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে এসেছিল। একইভাবে দুশ্চিন্তা থাকছে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়েও। এবারের বিশ্বকাপে পুনেতে আজই প্রথম ম্যাচ।

বুধবার বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে পুনের মাঠ ঢেকে দেন কর্মীরা। পুনের আকাশ ছেয়ে গিয়েছিল কালো মেঘে। আজ সেখানকার তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানানো হয়েছে। আর্দ্রতা থাকবে ৬৮ শতাংশ। ১১ কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে।