সিলেটশনিবার , ২১ অক্টোবর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আজ আইনজীবীদের মহাসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী

admin
অক্টোবর ২১, ২০২৩ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২১ অক্টোবর) আইনজীবীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় সুপ্রিমকোর্ট এলাকায় বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন তিনি। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১৫ তলা বিশিষ্ট ভবনটি ১৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়।

আইনজীবী মহাসমাবেশে সভাপতিত্বে করবেন আইনমন্ত্রী আনিসুল হক। এতে বিশেষ অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতাসহ সারাদেশ থেকে আগত বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আইনজীবীরা এ মহাসমাবেশে যোগ দেবেন।