সিলেটমঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

দক্ষিণ সুরমায় বাস ও কাভার্ড ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষ

admin
অক্টোবর ২৪, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালবাজার এলাকায় বাস ও কাভার্ড ভ‍্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে লালাবাজার ও রশিদপুরের মধ্যবর্তী ৭ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া জগন্নাথপুরগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।