সিলেটরবিবার , ৩ ডিসেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

নিরাপত্তায় সারাদেশে র‌্যাবের ৪৩৫ টহল দল

admin
ডিসেম্বর ৩, ২০২৩ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
আজ ভোর ৬টা থেকে সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। নবম দফার এই কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১৪১টি টহল দলসহ সারাদেশে ৪৩৫টি টহল দল মোতায়েন করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

 

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১৪১টি টহল দলসহ সারাদেশে ৪৩৫টি টহল দল মোতায়েন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহন নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব টহল দল।

 

যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।